বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেগম সেলিমা রহমান গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন।
পরিবার ও দলের পক্ষ থেকে সেলিমা রহমানের জন্য দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।



