বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যান।
এ সময় তিনি হাসপাতালে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রীর সাথে কথা বলে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।
ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করেন।
এ সময় তার সাথে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর মেডিক্যাল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।



