সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের তালিকা প্রকাশ

জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এ তালিকায় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীসহ সহযোগী দলগুলোর মোট ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
১১ দলীয় জোট
১১ দলীয় জোট |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

সোমবার (২০ এপ্রিল) জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এ তালিকায় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীসহ সহযোগী দলগুলোর মোট ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

মনোনীত ১৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা :

বাংলাদেশ জামায়াতে ইসলামী :

১. নুরুন্নিসা সিদ্দিকা (সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ)
২. মারজিয়া বেগম (সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ)
৩. অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী (আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি)
৪. নাজমুন নাহার নীলু (প্রচার ও সাহিত্য সম্পর্কিত বিভাগীয় সেক্রেটারি)
৫. অধ্যাপক মাহফুজা হান্নান (সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী)
৬. সাজেদা সামাদ (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা)
৭. শামসুন্নাহার বেগম (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা)
৮. ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ (সদস্য, কেন্দ্রীয় কমিটি, নারী অধিকার আন্দোলন)
৯. রোকেয়া বেগম (জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা)


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) :

১০. মনিরা শারমিন (কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক)
১১. ডা: মাহমুদা আলম মিতু (কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব)

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) :

১২. ব্যারিস্টার তাসমিয়া প্রধান (সভাপতি, জাগপা)


বাংলাদেশ খেলাফত মজলিস :

১৩. ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম

11-party-alliance

উল্লেখ্য, নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে নারী অধিকার রক্ষা এবং জাতীয় ইস্যুতে জোরালো ভূমিকা রাখার লক্ষ্যেই এই অভিজ্ঞ ও সাংগঠনিক নেত্রীদের মনোনীত করা হয়েছে।