রাঙ্গামাটিতে নৌকাডুবি

সেনাবাহিনীর চেষ্টায় নারী ও শিশু জীবিত উদ্ধার

নৌকাটিতে আনুমানিক আটজন ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষ ছিল। তারা সকলেই জুরাছড়ি উপজেলার রাজমনি পাড়া আর্মি ক্যাম্পের উত্তর পাশে অবস্থিত কারবারি পাড়ার স্থানীয় বাসিন্দা।

নয়া দিগন্ত অনলাইন
বুধবার রাত পৌনে ৮টায় ভ্রমণরত অবস্থায় একটি নৌকা ডুবে যায়
বুধবার রাত পৌনে ৮টায় ভ্রমণরত অবস্থায় একটি নৌকা ডুবে যায় |সংগৃহীত

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলাধীন কাপ্তাই হ্রদে একটি ভ্রমণরত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনির অক্লান্ত পরিশ্রমের পর নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ৮টায় ভ্রমণরত অবস্থায় একটি নৌকা ডুবে যায়।

নৌকাটিতে আনুমানিক আটজন ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষ ছিল। তারা সকলেই জুরাছড়ি উপজেলার রাজমনি পাড়া আর্মি ক্যাম্পের উত্তর পাশে অবস্থিত কারবারি পাড়ার স্থানীয় বাসিন্দা।

ওই সূত্র জানায়, খবর পেয়ে দ্রুততার সাথে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। সেনাবাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে নৌকাডুবিতে আক্রান্ত সকলকে নিরাপদে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের পরবর্তী সময়ে তাদের স্বজনদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র আরো জানায়, সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট রয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।