স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু করেছেন

নয়া দিগন্ত অনলাইন
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেছেন তিনি।

সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে তারেক রহমান সাভার যান। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বেলা সোয়া ১২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছাবেন। বিকেল ৩টায় নতুন প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন।

পরে বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র : বিবিসি