ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এই বৃদ্ধির হার ০.৫ শতাংশ। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এনআইডি মহা-পরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়।
ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৪৩ জন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।



