ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ পরিদর্শককে বদলি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো: আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বদলি করা পরিদর্শকরা হলেন গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো: হাফিজুর রহমানকে পরিদর্শক (তদন্ত) আদাবর থানায়, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো: আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে, দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো: সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে ও নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসাবে বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।



