আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপরদিকে আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। বাসস



