জাতীয় সংসদে ১০ সদস্য বিশিষ্ট ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি’ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো: নুরুল ইসলাম এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। এরপর সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয়।
কমিটির সদস্যরা হলেন মো: শাহজাহান, মো: আসাদুজ্জামান, মো: আমানউল্লাহ আমান, এ এম এম মাহবুব উদ্দিন, মো: আবুল খায়ের ভূঁইয়া, মোছা: তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী, মো: নুরুল ইসলাম ও আখতার হোসেন।
সূত্র : বাসস



