রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯১৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে দু’টি বাস, দু’টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে।
লালবাগ বিভাগে ছয়টি বাস, পাঁচটি ট্রাক, চারটি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।
মতিঝিল বিভাগে চারটি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে।
ওয়ারী বিভাগে ২২টি বাস, ১১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে চারটি বাস, দু’টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি, ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে।
মিরপুর বিভাগে ১৩টি বাস, চারটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি, ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগে তিনটি বাস, দু’টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
গুলশান বিভাগে সাতটি বাস, দু’টি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৮৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৫৯টি গাড়ি ডাম্পিং ও ২৩১টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস



