সংসদে সালাহউদ্দিন আইয়ুবী

বিদ্যুৎ না থাকায় এসএসসি পরিক্ষার্থীরা হায় হায় করছে

এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।

সংসদ প্রতিবেদক
সংসদে সালাহউদ্দিন আইয়ুবী
সংসদে সালাহউদ্দিন আইয়ুবী |সংগৃহীত

দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এসএসসি পরিক্ষার্থীরা হায় হায় করছে বলে জানিয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনযোগ আর্কষণ করে আইয়ুবী এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে লোড শেডিংয়ের দুর্ভোগ তুলে ধরে সালাহউদ্দিন আইয়ুবী বলেন, গাজীপুরের কাপাসিয়ায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে এখানের চিকিৎসাব্যবস্থা ব্যপকভাবে ব্যহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি পরিক্ষার্থীরা হায় হায় করছে।

তিনি বলেন, বিদ্যুৎ না থাকার কারণে চারিদিকে যে সঙ্কট চলছে এটা উত্তরণে আশু ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।