খাদ্য অধিদফতরের নতুন ডিজি জসিম উদ্দিন খান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসিম উদ্দিন খান খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
মু. জসিম উদ্দিন খান
মু. জসিম উদ্দিন খান |সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসিম উদ্দিন খানকে খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

গত ২১ জানুয়ারি সরকার খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো: আবুল হাসানাত হুমায়ুন কবিরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক পদে নিয়োগ দিলে এই পদটি শূন্য হয়।