প্রধানমন্ত্রীর সাথে অধ্যাপক আবু সায়ীদের সাক্ষাৎ

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ |বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার বিষয়াদি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন তিনি।

আতিকুর রহমান রুমন বলেন, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যহ্নভোজ করেন।

এ সময় প্রধানন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস