বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত করে উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরের অংশ হিসেবে এ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী |নয়া দিগন্ত

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল ‘বগুড়া সিটি করপোরেশন’। আজ সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবার প্রথম বগুড়া সফরে গেলেন তারেক রহমান।

আজ ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। এ সফরে সাথে রয়েছেন তার স্ত্রী ডা: জুবাইদা রহমান।

সকাল ১০টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন বহু তলভবন উদ্বোধন করেন। পরে বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেন।