সংস্কৃতিমন্ত্রী

১ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, আগামী ১ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে; কাজ শেষ হলেই প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়ে এটি উন্মুক্ত করা হবে।

অনলাইন প্রতিবেদক
সংগৃহীত

আগামী ১ আগস্টে মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নিতাই রায় চৌধুরী বলেন, ব্যাপক উদ্যমে জুলাই স্মৃতি জাদুঘর কাজ করে চলেছি। কাজ সম্পন্ন হলেই আমরা আশা করছি জুলাই মাসে অথবা আগস্টের ১ তারিখে এই জাদুঘরটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের একটি সময় নির্ধারণ করে দেবেন এবং তার নির্ধারিত সময় অনুযায়ী আমরা জাদুঘরটি উন্মুক্ত করব।

একই সময়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।