সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রে গেছেন, যেখানে তিনি সম্মাননা প্রস্তাব গ্রহণ ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান |ফাইল ছবি

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সরকারি সফরে গতকাল শনিবার যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।