দু’টি শপথই নিলেন জামায়াতের এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিরা এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য- দু’টি শপথই নিয়েছেন। এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথ পড়ান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

নয়া দিগন্ত অনলাইন
দু’টি শপথই নিলেন জামায়াতের এমপিরা
দু’টি শপথই নিলেন জামায়াতের এমপিরা |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিতরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার কিছু পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এমপি হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষেদের সদস্য হিসেবেও শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিতরা।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিতদের শপথ পড়ান সিইসি।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হয়।

এছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।