রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ২৭৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
সেখানে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, দু’টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে চারটি বাস, দু’টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে দু’টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ছয়টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, সাতটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে চারটি বাস, পাঁচটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে নয়টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বাসস



