মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী আহমেদ আযম খান

পরিদর্শনকালে প্রতিনিধিদলকে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা: সারওয়ার আলী, ত্রপা মজুমদার জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে অবহিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মন্ত্রী আহমেদ আযম খান
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মন্ত্রী আহমেদ আযম খান |সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিনিধিদলকে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা: সারওয়ার আলী, ত্রপা মজুমদার জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে অবহিত করেন।

জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য আরো বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরো সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বাসস