অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো: নাজিম উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্ত্রী ও সন্তানের আয়কর নথি (২০১৩-২০১৪ করবর্ষ থেকে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত বছরভিত্তিক আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত (সার্টিফাইড) ছায়ালিপি) পর্যালোচনা প্রয়োজন। সূত্র : বাসস


