টাকা আত্মসাৎ করতে লাশ ৮ টুকরা করলেন প্রেমিকা

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফায়েজুল আরেফীন জানান, পরকিয়া প্রেমের বলি ব্রাক্ষণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররমকে হত্যা এবং লাশ আট টুকরা খণ্ড-বিখণ্ড করে পলিথিনে করে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) |সংগৃহীত

পরকীয়া সম্পর্কের জটিলতায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী মুকাররম। মাত্র পাঁচ লাখ টাকা আত্মসাৎ করতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন প্রেমিকা হেলেনা বেগম ও তার মেয়ে হালিমা। হত্যার পর লাশ আট টুকরো করে রাজধানীর মান্ডা এলাকায় ময়লার স্তুপে ফেলে দেয়া হয়।

সোমবার ভোরে র‍্যাব-৩ এর কর্মকর্তারা তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফায়েজুল আরেফীন জানান, পরকিয়া প্রেমের বলি ব্রাক্ষণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররমকে হত্যা এবং লাশ আট টুকরা খণ্ড-বিখণ্ড করে পলিথিনে করে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত জানাতে বিকেল ৩টায় ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।