সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |ফাইল ছবি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)।

বৃহস্পতিবার (২১ মে) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বিষয়টি জানান। এসময় তিনি বলেন, বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য রয়েছে। আশা করি বিষয়টির ওপর শুনানি হবে।

গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই রায় দেন। গত ৭ এপ্রিল পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

সূত্র : বাসস