রামিসা হত্যা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে

দ্রুত বিচার প্রাপ্তি যেকোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

নয়া দিগন্ত অনলাইন
শিশু রামিসা আক্তার
শিশু রামিসা আক্তার |ইন্টারনেট

নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যেকোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে, আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব।’

সূত্র : বাসস