দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী হিসেবে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে কেউ মারা যায়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৪৪ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা মোট আট হাজার ৯১০ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ছয় হাজার ৬০৯ জন। বাসস



