এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষীপুরে স্বাস্থ্যসেবা

স্বাস্থ্য ক্যাম্পে বাত-ব্যথা-প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়বেটিস, পেটের পীড়া ও জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় তিন শতাধিক রোগীকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষীপুরে স্বাস্থ্যসেবা প্রদান
এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষীপুরে স্বাস্থ্যসেবা প্রদান |নয়া দিগন্ত

এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রিজুভা ওয়েলনেস ও প্রোব ডায়াগনস্টিকের সহায়তায় লক্ষ্মীপুর জেলার দত্তপাড়ার বটতলী মাদরাসা-সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ হেলথ ক্যাম্প চলে।

স্বাস্থ্য ক্যাম্পে বাত-ব্যথা-প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়বেটিস, পেটের পীড়া ও জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় তিন শতাধিক রোগীকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ দেয়া হয়। নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আরো কয়েকজন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা থেকে রোগীরা এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জাতীয় হৃদরোগ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: শাকিল আরিফ চৌধুরী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: মো: আব্দুল হালিম, ব্যথা ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ ডা: দলিলুর রহমান, ফিজিওথেরাপি ও ব্যথা বিশেষজ্ঞ ডা: মিজানুর রহমান, ডা: আলী হায়দার, ডা: মোনায়েম খান রাজু ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক আতিকুর রহমান, ফজলুর রহমান ও বটতলী মাদরাসার এক ঝাঁক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী।