জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় তিনি দিনাজপুর জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সম্ভাব্য স্থান নির্ধারণে আসেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সহায়তায় কয়েকটি স্থান ঘুরে দেখেন ভিসি।
ভিসিকে সহযোগিতা করতে ছয় সদস্যের একটি টিম তার সফরসঙ্গী হিসেবে এসেছিলেন। তারা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতরের পরিচালক মো: আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, অফিস স্টাফ মো: আব্দুস সালাম ও ইমন আহমেদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস আমানুল্লাহ বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় করেন।
এ সময় বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাসস



