এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় স্থান পেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও এই আন্দোলনের অন্যতম শক্তি জেনারেশন-জি নিয়ে প্রশ্ন এসেছে। এছাড়া অন্তর্বর্তী সরকার নিয়েও প্রশ্ন এসেছে।
আজ শনিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম-উন্নত মমশির-এর শিল্পী কে?
এছাড়া ‘কোন সময়কালকে Generation-Z (Gen-Z)-এর ব্যাপ্তি ধরা হয়?' এবং 'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কোন তারিখে?' জানতে চাওয়া হয়।
‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, আজকের রাবি ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে শিল্পকর্মের নাম নিয়ে একটি প্রশ্ন এসেছে। এছাড়াও জেনারেশন-জি ও অন্তর্বর্তী সরকার নিয়েও একটি প্রশ্ন এসেছে।
এর আগে মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যু তারিখের প্রসঙ্গ উঠে আসে। ভর্তি পরীক্ষার প্রশ্নে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত?
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।



