রাতে মেঘমল্লার বসুর অস্ত্রোপচার, দোয়া চাইলেন সবার কাছে

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নিজেই। দোয়া চেয়েছেন শত্রু-মিত্র সকলের কাছে।

নয়া দিগন্ত অনলাইন
ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু
ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা বেশ তোড়জোড় নিয়েই চলছে। প্রচারণা চলাকালেই অসুস্থ হয়ে পড়েছেন ডাকসু নির্বাচনে বাম সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ রাতে তার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নিজেই। দোয়া চেয়েছেন শত্রু-মিত্র সকলের কাছে।

ফেসবুকে তিনি লেখেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয়, ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতোমধ্যেই বেশ খারাপ।’

মেঘমল্লারের পোস্টের মন্তব্যের ঘরে দোয়া করে তার সুস্থতা কামনা করেছেন অনেকেই। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্যে লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি, ভাই। দোয়া রইলো।’