পানিসম্পদ মন্ত্রীর সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

নয়া দিগন্ত অনলাইন
পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ
পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ |সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ হয়। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করেন।

‎পানিসম্পদ মন্ত্রী এ্যানি এসময় বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু।

‎চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

‎বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সূত্র : বাসস