প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ভারতের হাইকমিশনানের সাক্ষাৎ

এ সময় উভয়ে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে তারা আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়
প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতটি অনুষ্ঠিত হয় |ছবি : নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব:)-এর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

এ সময় উভয়ে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন।