ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: সাজ্জাত হোসেন (২৯), মো: সায়েম হোসেন (২৩), জনি চন্দ্র (৪৬), মো: সেলিম (৫৮), মো: সম্রাট মোল্লা ওরফে জালাল (২৮), জাহিদ (২২), মাজহারুল ইসলাম (৩৬), আনিসুর রহমান (৪৬), মো: রাকিবুল হোসেন (৩৬), মো: শাকিল (২১), মো: ফাহিম (২০), শামীম (২৩), মো: ইব্রাহিম (১৮), মো: নাহিদ হাসান (২৬), শাহীন শেখ (৩০) ও মো: মহরব আলী সুমন (২৬)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় চারজন, পুরাতন মামলায় পাঁচজন ও মোবাইল কোর্টে সাতজন। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



