যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: পনির হোসেন (২০), নাহিদ হোসেন (২৭), মো: সিরাজুল ইসলাম, মো: জাহাঙ্গীর ফকির (৫০), আরজু বেগম (৩৫), মো: মিরাজ (৩৮), মো: হৃদয় (২৫), রিন্টু দত্ত (৩৩), মো: সোহাগ মোল্লা (৩০), মো: মোস্তাক (২৬), মো: রাসেল, শুভ চন্দ্র দে (৩১), নেয়ামত উল্লাহ সুমন (২৭), মোছা: মারুফা আক্তার, মো: অপু ওরফে তপু ও মো: শুভ মোল্লা।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে ছয়জন ও মোবাইল কোর্টে সাতজন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



