রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম তারিক সাঈদ মামুন বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, ওই ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: ইয়াসিন বলেন, গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।



