গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিহত নজরুল ইসলাম উপজেলার লংগাইর গ্রামের বাসিন্দা এবং পাইথল গোলাম রব (রহ.) বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
নিহত নজরুল ইসলাম
নিহত নজরুল ইসলাম |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত নজরুল ইসলাম উপজেলার লংগাইর গ্রামের বাসিন্দা এবং পাইথল গোলাম রব (রহ.) বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন।

শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের শীলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে রেললাইনের পাশে অবস্থানকালে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।