গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ঝালকাঠি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণার প্রতিবাদে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ঝালকাঠি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টায় জেলা জামায়াতের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

এর আগে প্রেসক্লাবের সামনের সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, এনসিপির জেলা সভাপতি মাইনুল ইসলাম মান্না, পৌর জামায়াত আমির মাওলানা মনিরুজ্জামান, জেলা ছাত্রশিবির সভাপতি এনামুল হাসান।