স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে (পোলিং অফিসার) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Cumilla
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগে এক ভোটগ্রহণ কর্মকর্তাকে (পোলিং অফিসার) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা হাসিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মতিনের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিয়েছেন।

বিষয়টি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম ভূইয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত করে নির্বাচন কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ওই কেন্দ্রে বিকল্প একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, যেন ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন না ঘটে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাই মমিন জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষতা নিশ্চিত করতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আর নির্বাচনী দায়িত্বে অংশ নিতে পারবেন না।

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভূইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে দল থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার এম এম মতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।