সালথায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারজনকে চারটি মামলায় জরিমানা করে আদায় করা হয়।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
সালথা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত
সালথা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সালথা বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সালথা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মামুন সরকার।

মো: মামুন সরকার জানান, আজ বিকেলে সালথা উপজেলা সদর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারজনকে চারটি মামলায় তিন হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।