সাভারে মহাসড়কের পাশ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ক্ষত-বিক্ষত লাশটি দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার |প্রতীকী ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র উল্টো পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষত-বিক্ষত লাশটি দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার এসআই মো: আব্দুস সামাদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।