ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে সরকারি নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন ভারত-বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার শুরু হবে। যাত্রীদের দুর্ভোগ এড়াতে আগেই বিষয়টি জানানো হয়েছে।



