মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন।
এর আগে, গতকাল বুধবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ওই অভিযান চালায় র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি টিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে নিমতলা এলাকায় র্যাব-১০-এর একটি আভিযানিক টিম অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



