নোয়াখালীতে জব্দকৃত সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি খোলা বাজারে বিক্রি

উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা গ্রামের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া নিজ বাড়িতে চার হাজার লিটার ডিজেল ও এক হাজার ৫০০ লিটার অকটেন লুকিয়ে রাখেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রি
জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রি |নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগে জব্দ করা সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি বিক্রি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় প্রশাসনের তত্বাবধায়নে তেলগুলো বিক্রি করা হয়।

জানা যায়, উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা গ্রামের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া নিজ বাড়িতে চার হাজার লিটার ডিজেল ও এক হাজার ৫০০ লিটার অকটেন লুকিয়ে রাখেন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম অভিযান চালিয়ে জ্বালানি তেলগুলো জব্দ করেন। সেইসাথে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বালানি তেলগুলো খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। জরিমানাকৃত ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।