নড়াইলের লোহাগড়া বাজারের মাছ ও কাঁচা বাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণ কাজ শুরু হয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) আতাউর রহমান বাচ্চুর নির্দেশে এ ময়লা অপসারণের কাজ শুরু হয়।
বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ময়লার স্তূপ অপসারণ কাজ শুরু হয়।
এমপি আতাউর রহমান বাচ্চুর প্রতিনিধি হিসেবে জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল ময়লার স্তূপ অপসারণ কাজ উদ্বোধন করেন।
এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ এপ্রিল এমপি আতাউর রহমান বাচ্চু লোহাগড়া বাজারের মাছ, মাংস ও কাঁচাবাজার এলাকা পরিদর্শনকালে সেখানে থাকা ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেন।
এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পী বলেন, এমপির নির্দেশনায় প্রায় দুই লাখ টাকা ব্যয়ে বাজারের ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে কাজটি সম্পাদনে বাজার বণিক সমিতির নেতা, ব্যাবসায়ী ও বাজার সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।



