মিরসরাইয়ে ক্ষতির মুখে তরমুজ চাষিরা, সহায়তার আশ্বাস কৃষকদলের

চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ভারী বৃষ্টিতে তরমুজ ক্ষেতে পানি জমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার বিস্তীর্ণ তরমুজ ক্ষেত প্লাবিত হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে ক্ষতির মুখে তরমুজ চাষিরা, সহায়তার আশ্বাস কৃষকদলের
মিরসরাইয়ে ক্ষতির মুখে তরমুজ চাষিরা, সহায়তার আশ্বাস কৃষকদলের |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ভারী বৃষ্টিতে তরমুজ ক্ষেতে পানি জমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার বিস্তীর্ণ তরমুজ ক্ষেত প্লাবিত হয়। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নাঞ্চলের চাষিরা। আবাদকৃত জমির প্রায় ২০ শতাংশ ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন তরমুজ ক্ষেত পরিদর্শন করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে প্রণোদনা সহায়তা দেয়ার সুপারিশ করেন।

মো: আশরাফ উদ্দিন বলেন, হঠাৎ ভারী বৃষ্টিতে মিরসরাইয়ের তরমুজ চাষিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক ক্ষেতেই পানি জমে তরমুজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত কৃষকদের বাস্তব পরিস্থিতি জানতে মাঠ পরিদর্শন করেছি। ইতোমধ্যে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছি এবং ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত প্রণোদনা দেয়ার সুপারিশ করেছি।

ক্ষতিগ্রস্ত তরমুজ চাষী নাজিম উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে তরমুজ ক্ষেতগুলো পানিতে তলিয়ে গেছে। পাকা, আধা পাকা ও কাঁচা তরমুজের বড় একটি অংশ পানির নিচে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা বেড়েছে।