চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিভাগীয় রিটার্নিং অফিসার ড. মুহাম্মদ জিয়া উদ্দিন বলেছেন, এবার দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিনিময় সভায় তিনি আরো বলেন, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এবারে নির্বাচন অবাক নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হিসেবে করে তুলতে হবে।
এ কারণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ও
সেনাবাহিনীর পক্ষ থেকে এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: সালাহ উদ্দিন আল মামুন বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিবি, পুলিশ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



