উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বছরের বাকি সময়ের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ওই নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের বিমল সাহা, সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের মো: সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের জাহিদুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার কাজী শামিম আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে চ্যানেল ২৪-এর বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ঢাকা পোস্টের মোহাম্মদ মিলন এবং পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে কালবেলার বশির হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিতরা হলেন— খুলনা গেজেটের কাজী মোতাহার রহমান, দৈনিক খবরের কাগজের মাকসুদুর রহমান, খুলনা গেজেটের মো: আনিস উদ্দিন, দৈনিক পূর্বাঞ্চলের সোহেল মাহমুদ, দৈনিক প্রবর্তনের জিয়াউস সাদাত ও গ্রিন টিভির মহেন্দ্রনাথ সেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো: আরিফুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মেহেদী হাসান।



