মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১০ মে) মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখ বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক খন্দকার তাজ উদ্দিন ও সদস্য সচিব শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় কামাল চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: শহিদ।
মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সোহাগ ভূইয়া, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন উর রশিদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসলাম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী হকসাব ছাত্র নেতা মাসুম সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য আমরা সে লক্ষেই কাজ করছি।



