মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক গ্রেফতার

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক গ্রেফতার
মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক গ্রেফতার |নয়া দিগন্ত

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ মে) দিবাগত গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় আসাদুজ্জামান লিটন নামে আরো এক ব্যক্তিকে আটক করা হয়। শফিক খান ওই ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি পাভেলুর রহমান শফিক খান পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালায়। রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শফিক খানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে, আদালত জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।