নির্বাচনের স্বার্থে তখন অনেক কথা বলিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমাদের একটা তাগাদা ছিল যে, এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সব কিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলিনি। বিএনপি ও আমাদের সাথে যারা আছে, আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না।’

তিনি বলেন, ‘আমাদের একটা তাগাদা ছিল যে, এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সব কিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কারের নামে নির্বাচন ঠেকানোর আশঙ্কা থেকেই আমাদের ওই অবস্থান নিতে হয়েছে।’

জুলাই জাতীয় সনদ নিয়ে বিরোধীদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিএনপি সনদ থেকে সরে যায়নি; বরং সেটাকেই আঁকড়ে আছে।’

সূত্র : বিবিসি