গোয়াইনঘাটে হ্যানিট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার

মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানাধীন ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Location :

Sylhet
গ্রেফতার আফসার উদ্দিন
গ্রেফতার আফসার উদ্দিন |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী হানিট্র্যাপ চক্রের সদস্য আফসার উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গোয়াইনঘাট থানাধীন ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার রাতে ভিকটিম তার বন্ধুকে নিয়ে অপর বন্ধুর সাথে দেখা করার জন্য সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন যতরপুর এলাকার একটি বাসায় যান। পরবর্তীতে হানিট্র্যাপ চক্রের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে সেই বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দ্বারা ভিকটিম ও তার বন্ধুকে ভয়ভীতি দেখায় ও তাদেরকে ইলেকট্রিক শক দেয়। একপর্যায়ে জোরপূর্বক তাদের পরনের কাপড় খুলে উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করে।

এ সময় চক্রের সদস্যরা তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রূপার চেইন এবং একটি রূপার ব্রেসলেট নিয়ে যায়। সে সময়ে চক্রের সদস্যরা তাদের কাছে থেকে ১০ লাখ টাকা দাবি করে, অন্যথায় মোবাইল ফোনে ধারণকৃত অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করে দিবে বলে ভয়ভীতি দেখায়। ভিকটিমরা মান-সম্মানের ভয়ে পরিচিত লোকজনের কাছ থেকে বিকাশে ৯০ হাজার টাকা এনে চক্রের সদস্যদের দেন।

এ ঘটনায় ভিকটিম সিলেটের কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৯ আসামিদের আইনের আওতায় আনতে ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তৎপরতা জোরদার করে আসামি আফসার আহমদকে গ্রেফতার করা হয়েছে।