পড়ার মান ভালো না হলে কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

‘পড়ার মান না বাড়লে কোচিং বন্ধ করে দেয়া হবে। ধরুন আমি কোচিং সেন্টার বন্ধ করার আইন করে দিলাম। কিন্তু আপনারা যদি ঠিক করে না পড়ান তখন? তখন তো অভিভাবকরা আমাকে ধরবে। আপনারাই পারেন কোচিং বন্ধ করতে। আপনারা পড়ানোর মান বাড়ান।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী
দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী |নয়া দিগন্ত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘পড়ার মান না বাড়লে কোচিং বন্ধ করে দেয়া হবে। ধরুন আমি কোচিং সেন্টার বন্ধ করার আইন করে দিলাম। কিন্তু আপনারা যদি ঠিক করে না পড়ান তখন? তখন তো অভিভাবকরা আমাকে ধরবে। আপনারাই পারেন কোচিং বন্ধ করতে। আপনারা পড়ানোর মান বাড়ান।’

আজ শুক্রবার বিকালে দিনাজপুর অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, টোটাল ৮ হাজার ৩৯৬টি মামলা আমার মন্ত্রণালয়ের বিরুদ্ধে হয়ে আছে। আমার মনে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য আলাদা আদালত দরকার। না হলে আমরা আগাতে পারছি না।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা: তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মো: আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মো: সাদিক রিয়াজ এমপি, মো: মনজুরুল ইসলাম এমপি, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।